"জরুরী বিজ্ঞপ্তি"
সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক মন্ডলী, চলমান অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাননীয় জেলা শিক্ষা অফিসার মহোদয়ের পত্রের আলোকে আগামীকাল ০৯.০৭.২০২৬,বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য অর্ধ বার্ষিক ও প্রাক- নির্বাচনী পরীক্ষা (সকাল+বিকাল) সমূহ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১২.০৭.২০২৬ রবিবার হতে পূর্ব নির্ধারিত/সূচি মোতাবেক পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত থাকলে জানানো হবে।
প্রধান শিক্ষক
উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়
পারুয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।